সোহেল রানা,সিংগাইর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মো. মাজহারুল ইসলাম খান পায়েল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সিংগাইর উপজেলার চারিগ্রামে সাবেক মন্ত্রী মরহুম শামসুল ইসলাম খান নয়ামিয়ার নিজ বাসভবনে কেক কেটে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় মো. মাজহারুল ইসলাম খান পায়েল বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রাথমিক যে মনোনয়ন দিয়েছেন, আমরা জাসাসসহ আপামর জনগণকে সঙ্গে নিয়ে ধানের শীষকে বিজয়ী করব। আমরা ঐক্য বন্ধনে একত্রিত থাকব এবং মানিকগঞ্জে কোনো গ্রুপিং রাখব না। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত। তিনি বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় সংগঠনকে আরও শক্তিশালী করাই বিএনপির মূল লক্ষ্য। রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব হবে ৩১ দফা কার্যকর বাস্তবায়নের মধ্য দিয়ে।”
তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি ও জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসনের পতন ঘটেছে। এখন প্রয়োজন সেই আন্দোলনের অর্জনকে টেকসই উন্নয়নে রূপান্তর করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনা ধারণ করেই জাতীয় পুনর্গঠন সম্ভব।”
তিনি দলীয় নেতা-কর্মীদের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং নারীদের রাজনৈতিক অঙ্গনে অগ্রণী ভূমিকা পালনের পরামর্শ দেন।
এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শতাধিক নেতা-কর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন