আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) আসন থেকে প্রার্থী হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে দলটির একটি দায়িত্বশীল সূত্র।
সূত্র জানায়, এনসিপি শিগগিরই তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করবে। এ তালিকায় ঢাকার বিভিন্ন আসন থেকে দলটির কেন্দ্রীয় নেতাদের নামও অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “আমি ঢাকা থেকেই নির্বাচন করব। আমাদের দল ৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত। কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই তালিকা এ মাসের মধ্যেই প্রকাশ করা হবে।”