রবিবার, ২৯ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

ঐকমত্য কমিশনের সহসভাপতি, আলী রীয়াজের পদত্যাগ দাবি নিউইয়র্ক বিএনপির

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজের পদত্যাগ দাবি করেছে বিএনপির নিউইয়র্ক স্টেট শাখা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে এই দাবি জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।

নিউজ ডেস্ক

০৩ নভেম্বর ২০২৫, ১৬:২১

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজের পদত্যাগ দাবি করেছে বিএনপির নিউইয়র্ক স্টেট শাখা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে এই দাবি জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ড. আলী রিয়াজ অতীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন প্যানেল আলোচনায় দলটির পক্ষ সমর্থন করেছেন।

গিয়াস আহমেদ বলেন,

“ফ্যাসিবাদী আমলে দীর্ঘ ১৫ বছর ধরে ‘৭১-এর চেতনা’, গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের ভোটাধিকারের বাস্তবায়নের জন্য বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম চালিয়ে এসেছে। লাখো মিথ্যা মামলা, জেল-জুলুম, ‘আয়না ঘর’ ও ‘ক্রসফায়ার’-এর মুখেও তারা মাথানত করেনি।”

তিনি বলেন,

“৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের আগের সপ্তাহে পাঁচজন ছাত্র সমন্বয়ক ডিবি হারুনের হোটেলে ভাত খেয়ে আদালতের নির্দেশে কোটা সংস্কার মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করেছিলেন। কিন্তু তারেক রহমান প্রবাসী নেতৃবৃন্দ ও দেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এক দফা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। এরপর ছাত্রজনতা, শ্রমজীবী মানুষ, রিকশাচালক, গার্মেন্ট শ্রমিক ও দেশপ্রেমিক সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ আন্দোলনে যোগ দেয়, যার ফলে খুনি হাসিনা দেশত্যাগে বাধ্য হন।”

বিএনপি নেতা অভিযোগ করেন,

“জামায়াতের সহযোগিতায় অন্তর্বর্তী সরকার এখন গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করতে চক্রান্ত করছে। ঐকমত্য কমিশন প্রায় এক বছর ধরে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জুলাই সনদে স্বাক্ষর করেছিল। কিন্তু এখন তারা হঠাৎ করে সংবিধান পরিবর্তনের নামে গণভোটের উদ্যোগ নিচ্ছে, যেখানে বিসমিল্লাহির রাহমানির রাহিম বাদ দেওয়া হয়েছে। এটি দেশের জনগণ ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

তিনি বলেন,

“সংবিধান সংশোধন সাধারণত সংসদে বিশেষজ্ঞদের মাধ্যমে হয়। কিন্তু অন্তর্বর্তী সরকারের গোপন পদক্ষেপ নির্বাচন প্রক্রিয়া বানচালের ইঙ্গিত দিচ্ছে। এই সরকার জামায়াতের সহায়তায় ভোটবিহীনভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। দুর্নীতি, তদবির-বাণিজ্য, প্রশাসনিক ব্যর্থতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গার্মেন্ট শিল্পের সংকটে দেশকে পিছিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের পতিত দোসররা এখনও প্রশাসনে দিল্লির ইশারায় কাজ করছে।”

গিয়াস আহমেদ আরও বলেন,

“ড. আলী রিয়াজ অতীতে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। আমি নিজেও একাধিক প্যানেল আলোচনায় তার সঙ্গে অংশ নিয়েছি, যেখানে তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তিনি ঐকমত্য কমিশনের সহসভাপতি হয়ে রাজনৈতিক বিভেদ সৃষ্টি করছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি।”

বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন,

“গণভোট নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে—এটাই বিএনপির অবস্থান। যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হয়নি, সেগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখ করতে হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হলে তার আগে গণভোট আয়োজন করতে হাজার কোটি টাকার ব্যয় হবে, যা একদিনেই সম্পন্ন করা সম্ভব।”

জামায়াতের ভূমিকা নিয়ে তিনি বলেন,

“জামায়াত সবসময় জনগণের বিপক্ষে কাজ করেছে। ১৯৪৭ সালে মুসলমানদের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে, ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে থেকে গণহত্যা চালিয়েছে, ১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদের সঙ্গে আঁতাত করেছে এবং বারবার জাতিকে বিপথে নিয়েছে। আজও তারা জনগণের ভোটাধিকার হরণে সক্রিয়।”

তারেক রহমানের বিষয়ে তিনি বলেন,

“অন্তর্বর্তী সরকার তার দেশে ফেরা ঠেকাতে ষড়যন্ত্র করছে। অতীতে আওয়ামী লীগ সরকার তাকে হত্যার চেষ্টা করেছিল। এখনো পর্যন্ত তার নিরাপত্তা নিয়ে কোনো নিশ্চয়তা দেয়নি সরকার। বরং গোয়েন্দা সংস্থাগুলো তাকে নিরুৎসাহিত করছে।”

তিনি দাবি করেন,

“বর্তমান আদালত ইতোমধ্যে প্রমাণ করেছে, হাসিনা সরকারের দেওয়া মামলাগুলো মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন।”

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ। উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭২

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৪৮

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭২

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭২