রাব্বিকুল ইসলাম,দুমকী প্রতিনিধি:
পটুয়াখালী-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের জনগণ ইতিবাচকভাবে গ্রহণ করেছে।
তিনি বলেন,“তারেক রহমানের ঘোষিত ৩১ দফাই জাতির মুক্তির সনদ। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী নির্বাচন বানচালের জন্য ব্যাপক অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত। এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও সজাগ থাকতে হবে।”তিনি আরও বলেন
“আওয়ামী লীগ জাতীয় পার্টির ঘাড়ে ভর করে নির্বাচনে আসতে চায়। সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা চলছে, যা দেশের মানুষ কোনোভাবেই বরদাস্ত করবে না।”রবিবার (২ নভেম্বর) বিকেলে দুমকী উপজেলার আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সদস্য মোঃ জহিরুল ইসলাম খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়জিদ পান্না,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মজিবর রহমান,বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রকৌশলী এম. এ হক,জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইয়াসমিন,নারী ও শিশু অধিকার ফোরামের জেলা সভাপতি জেসমিন জাফর,
জিয়া পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. দেলোয়ার হোসেন,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এড. তৌফিক আলী খান কবির,পবিপ্রবি’র আইন উপদেষ্টা এড. আনিসুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী।সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল, কৃষক দল ও ছাত্রদলের নেতারা।