কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
ভোরের প্রথম আলো ফুটতে না ফুটতেই কলাপাড়ার পাখিমারা কাঁচা বাজারে হাজির হলেন এনসিপি’র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জনাব হাসনাত আব্দুল্লাহ।
রবিবার ভোরে তিনি বাজারের কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বর্তমান সমস্যা, কৃষিজ উৎপাদনের অবস্থা ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে কথা শোনেন।
মতবিনিময়ের সময় কৃষকরা তাদের নানান সমস্যা তুলে ধরেন—
বিশেষ করে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য, সার-বীজের দাম, বাজারে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ও পরিবহন ব্যয়সহ বিভিন্ন বিষয়ের কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন।
হাসনাত আব্দুল্লাহ এসময় বলেন,
জনগণের জীবনমান উন্নয়ন ও কৃষির বিকাশ না হলে দেশের অর্থনীতি এগোতে পারে না। কৃষকদের সুরক্ষা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা হবে আমাদের অন্যতম অঙ্গীকার।