শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর গুপ্তপাড়ায় মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু তাদের ফুল দিয়ে দলে বরণ করে নেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন— মেকুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাদা মিয়া, ৩৩ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল, সহ-সভাপতি দুদা মিয়া, সহ-সভাপতি আহিয়াত, সাংগঠনিক সম্পাদক আহিয়ার রহমান, এবং জাতীয় পার্টির নেতা রফিকুল ইসলাম, জাহিদুল, মহব্বত আলী, মুকুল, লুতফর, সামসুল, শহিদুল ইসলাম, রাসেল, দেলোয়ারসহ শতাধিক নেতাকর্মী।
নতুন যোগদানকারীরা বলেন, “রংপুর দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল। জাতীয় পার্টি ক্ষমতায় থেকেও রংপুরবাসীর প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে পারেনি। এখন সময় এসেছে রংপুরকে মুক্তভাবে এগিয়ে নেওয়ার।” তারা জানান, “জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়েই বিএনপিতে যোগদান করছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রেজাউল ইসলাম লাভলু, জামিল খান, শামসুদ্দোহা সাজু, সাবেক তামপাট ইউনিয়নের হাসান আলী মিয়া, এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ— হানিফ মিয়া, সাজু মিয়া, জাকির হোসেন পলাশ, ফজলুর রহমান, মেহেদী হাসান মিলন, এসএম আসিফুল ইসলাম, যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টুসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
বিএনপি নেতারা বলেন, “রংপুর এখন পরিবর্তনের পথে। বিএনপির নেতৃত্বেই উত্তরবঙ্গের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।”