নেত্রকোনা প্রতিনিধি :
দেশের বিভিন্ন এলাকায় নরী ধর্ষণ ও গাজীপুরে মসজিদের ইমামকে গুম করার প্রতিবাদে ইস্কনকে নিষিদ্ধের দাবীতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় পৌর শহরের বড়বাজার শাহী মসজিদের সামনের সড়কে খেলাফত আন্দোলন ঘন্টাব্যপী এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের জামিয়া ইসলাম উলুম মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রুহী, ইসলাম ঐক্যজোটের জেলা সভাপতি মাওলানা শরিফ উদ্দিন ও সেক্রেটারি মাওলানা আবু সায়েম খান, জেলা হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম,
খেলাফত আন্দোলন নেতা মাওলানা মুস্তাফা জেহাদী, মুফতি আরিফুজ্জামান, হাফেজ জাকির হোসেন, মুফতি মুসা শেখ, মাওলানা আতাউর রহমান কমলপুরী, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা ইজহারুল ইসলাম, মাওলানা আব্দুল মোতালিব, হাফেজ সাকিব আল হাসান প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী মোহাম্মদ আব্দুর রহিম রহিম বলেন, ইসকন ধর্ম প্রচারের নামে দীর্ঘদিন যাবত বাংলাদেশে একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসতেছে। দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানি দিয়ে শান্ত এই ভূমিকে বিদেশি ইন্দনে অশান্ত করে তোলার ফন্দি এঁকেছে।
তারা চট্টগ্রামে আদালত চত্বরে প্রকাশ্যে এডভোকেট আলিফ কে হত্যা করে। সাম্প্রতিক সময়ে গাজীপুরে মাদ্রাসার ১৩ বছরের এক শিক্ষার্থীকে হিন্দু একটি চক্র পালাক্রমে ধর্ষণ করে। টঙ্গীতে একজন মসজিদের ইমামকে হত্যার উদ্দেশ্যে গুম করে নিয়ে পঞ্চগড়ে ফেলে রেখেছে। এসব ঘটনা হিন্দুত্ববাদী ইস্কনের লোকজন ঘটিয়েছে।
তিনি আরও বলেন, হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই ইসকন বাংলাদেশে বিশৃঙ্খলা করে বিদেশীদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করছে। অন্তবর্তীকালীন সরকার উগ্রবাদী সংগঠন ইস্কন কে নিষিদ্ধ, গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গাজীপুরে মসজিদের ইমামকে গুম করার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় দেশের তৌহিদী জনতাকে সাথে নিয়ে খেলাফত আন্দোলন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।