মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছেন,সাংবাদিক ও জাতীয় পুরুস্কার প্রাপ্ত পরিবেশকর্মী মোঃ ফজলে রাব্বী।
রবিবার (২০ অক্টোবর) জীবনের নিরাপত্তা চেয়ে নলডাঙ্গা থানায় অভিযোগ করেন,মোঃ ফজলে রাব্বী। তিনি,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সম্পাদিত দৈনিক জনদেশ পত্রিকায় স্টার্ফ রির্পোটার এবং জাতীয় দৈনিক কালবেলার প্রতিনিধি।
অভিযোগ সূত্র ও ফজলে রাব্বী জানান,দীর্ঘ এক দশক থেকে,আমি সাংবাদিকা ও পরিবেশ/ বন্যপ্রাণী সংরক্ষণে নাটোরসহ দেশব্যাপী স্বেচ্ছায় কাজ করে আসছি। তার ফলসূতিতে ২০২৫ সালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাকে বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরুস্কার প্রদান করেন।
সম্প্রতি সময়ে বন্যপ্রাণী উদ্ধার,মাদক,জনভোগান্তি,চুরি,ডাকাতি,ছিনতাই,ভূমিদস্যু এবং অনুসন্ধানী মূলক প্রতিবেদন দৈনিক জনদেশ’সহ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়।
এই সব সংবাদের জেরে,একটি মহল,ভূমিদস্যু,প্রতারক,মাদক,হাইব্রিট সিন্ডিকেডের লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন। এছাড়াও সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে কয়েকজন আমার নামে অপপ্রচার করে জনরোষ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছেন। আমি আশঙ্কা করছি,উক্ত ব্যক্তিরা আমার বড় ধরনের ক্ষতি করতে পারেন। তাই নিরাপত্তার জন্য এই আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। হাইব্রিট প্রভাবশালী সিন্ডিকেডের কারনে,আমি মানসিকভাবে আতঙ্কগ্রস্ত এবং আমার ভবিষ্যৎ নিরাপত্তা ও পরিবারের সুরক্ষা নিয়ে চিন্তিত।
তিনি আরও বলেন,সিন্ডিকেডটি প্রসাশন,আইনশৃঙ্কলা বাহিনীর নাম ব্যবহার করে,একটি নীল নকশা বাস্তবায়নের কাজ করছে। আইনি পদক্ষেপ গ্রহন করা ছাড়াও বিষয়টি সিনিয়র সহকর্মীবৃন্দ,কেন্দ্র এবং প্রসাশনের উর্ধতন কর্মকতাদের জানিয়েছি।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।