শনিবার, ১১ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে গণপ্রতারণা হবে : নাহিদ

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে তা ‘গণপ্রতারণা ও জাতির সঙ্গে প্রহসন’ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের ‘প্রতীক নন’ উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতির কোনো সাংবিধানিক আদেশ জনগণের কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য হবে না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসই কেবল জুলাই সনদকে […]

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে গণপ্রতারণা হবে : নাহিদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ অক্টোবর ২০২৫, ০২:৪৪

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে তা ‘গণপ্রতারণা ও জাতির সঙ্গে প্রহসন’ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের ‘প্রতীক নন’ উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতির কোনো সাংবিধানিক আদেশ জনগণের কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য হবে না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসই কেবল জুলাই সনদকে আইনি বৈধতা দিতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে এটি কেবল আনুষ্ঠানিকতা, এটি গণপ্রতারণা ও জাতির সঙ্গে প্রহসন হবে। সংবিধান পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কেবল ঐকমত্য নয়, সাংবিধানিক বৈধতা অপরিহার্য। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন ঘটাতে হবে। তবেই এই উদ্যোগ অর্থবহ হবে, নইলে এটি গণপ্রতারণা হিসেবেই বিবেচিত হবে।

’তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট থেকে কোনো সাংবিধানিক আদেশ এলে তা জনগণের কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য হবে না। এই সনদকে আইনি বৈধতা দিতে পারেন কেবল সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস, যিনি গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার আহ্বানে দায়িত্ব নিয়েছিলেন।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা চাই না ৯০-এর গণঅভ্যুত্থানের মতো আবারও জনগণের আকাক্সক্ষাকে প্রতারিত করা হোক। এই সংস্কারের মধ্য দিয়েই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

এনসিপির অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমরা অনুষ্ঠানে যাইনি, কারণ আমাদের অবস্থান অন্য দলগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন। আমাদের লড়াই শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয় এটা ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে একটি গণতান্ত্রিক আন্দোলন।’

ঐকমত্য কমিশন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা কমিশনের প্রচেষ্টার প্রশংসা করি, কিন্তু তারা অনেক সময় দৃঢ় অবস্থান নিতে পারেননি। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা অসমাপ্ত রয়ে গেছে।’

এ সময় সাংবাদিকদের প্রশ্নে নির্বাচনি প্রতীক নিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। শাপলা প্রতীক নিয়ে আমাদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দিলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তারা আইনি ব্যাখ্যা না দিয়ে ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারে না।’

সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাইতে হবে ॥ ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন সাহেব (সালাহউদ্দিন আহমদ) উনি শুক্রবারের ঘটনায় জুলাই যোদ্ধা, যারা পুলিশের হামলায় আহত হয়েছে, তাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দিয়েছেন।

আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ তিনি ভুলবশত, হয়তো তাঁর কাছে তথ্য না থাকার কারণে এ রকমটা বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না। যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না। সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল?’

পুলিশের হামলায় আহত ব্যক্তিদের জুলাই আন্দোলনে সক্রিয়তার কথা তুলে ধরে নাহিদ বলেন, ‘আতিকুল গাজী (আতিকুল ইসলাম) যার হাত কাটা গিয়েছে, তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, ইয়ামিনের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক।

’এছাড়া সংবাদ সম্মেলন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন লিখিত বক্তব্যে বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের প্রতি অসম্মানজনক আচরণ এবং ঐকমত্য কমিশনের সিদ্ধান্তে অস্পষ্টতা এই তিনটি কারণ দেখিয়ে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৭৪

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৯২

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৭৪

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৯২