জুলাই সনদে স্বাক্ষর না করেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ জিতে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সাময়িক অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা মুনতাসির মাহমুদ। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মুনতাসির মাহমুদ লেখেন,
“এনসিপি আজ ইতিহাসের সঠিক পাশে দাঁড়িয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে সেটি আরও স্পষ্ট হয়ে উঠবে। বেশিরভাগ মানুষ কিংবা দল সবসময় সঠিক দিকে থাকে—এ ধারণা ভুল।”
তিনি আরও লেখেন,
“পুরনো রাজনৈতিক নোংরামি ভেঙে বাংলাদেশে গণমানুষের জন্য যে মৌলিক সংস্কারের কথা আমরা বলছি, সেই নতুন রাজনৈতিক সংস্কৃতির নেতৃত্ব দেবে জাতীয় নাগরিক পার্টি। এনসিপি আজ জিতে গেছে।”