সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা” বাস্তবায়ন ও পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে লামাগাঁও বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী উপজেলা সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল৷
এসময় তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের বিকল্প নেই। এজন্য তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান উজ্জল৷
পথসভায় সভাপতিত্ব করেন মোঃ গোলাম নুর, আহ্বায়ক শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি, এবং সঞ্চালনা করেন হাবিবুর রহমান রয়েল, সদস্য আহ্বায়ক কমিটি, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি।পথসভায় স্থানীয় নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক জনতা উপস্থিত ছিলেন।