শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ভোলায় কালবেলা’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা: বর্ণাঢ্য আয়োজনে ভোলায় কালবেলা পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতির মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ভোলা প্রেসক্লাব মিলনায়তন। ভোলার প্রবীণ সাংবাদিক এম এ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা […]

ভোলায় কালবেলা’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১৬ অক্টোবর ২০২৫, ২০:৫৮

মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:

বর্ণাঢ্য আয়োজনে ভোলায় কালবেলা পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতির মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ভোলা প্রেসক্লাব মিলনায়তন।

ভোলার প্রবীণ সাংবাদিক এম এ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা-১ আসনের সংসদ সদস্য পদ প্রত্যাশী গোলাম নবী আলমগীর। সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা প্রতিনিধি ওমর ফারুক।

কালবেলার ৩য় বর্ষপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আরো বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ্, জেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত ভোলা-১ আসনের এমপি প্রার্থী মাওলানা এম ওবায়েদ বিন মোস্তফা, বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির সোপান, বশির হাওলাদার,

দৈনিক আজকের ভোলা’র সম্পাদক শওকাত হোসেন, ইসলামি আন্দোলন ভোলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, সিনিয়র সাংবাদিক এম এ বারী, ভোলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এডভোকেট তোয়াহা, দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মুহা: মাকসুদুর রহমান, আমারদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, বাসস প্রতিনিধি আল-আমিন শাহরিয়ার, খোলা কাগজ জেলা প্রতিনিধি আব্দুস সহিদ তালুকদার,

আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, একুশে টিভি জেলা প্রতিনিধি মেসবাহ উদ্দিন শিপু, ডিবিসি জেলা প্রতিনিধি এইচ এম জাকির, ভোলা জেলা এলডিপি সভাপতি বশির আহমেদ, ভোলা মিডিয়া হাউজের সভাপতি জামাল উদ্দিন, ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহীন কাদের।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ইয়ারুল আলম লিটন, কৃষক দল সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জিটিভি ও যুগান্তর প্রতিনিধি হেলাল উদ্দিন গোলদার, আলোচিত কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সোলাইমান, মানবজমিন প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি এইচ এম নাহিদ, এসএ টিভি প্রতিনিধি বিল্লাল হোসেন,

কালবেলা দৌলতখান প্রতিনিধি গজনবী, ইনকিলাব প্রতিনিধি জহিরুল ইসলাম, প্রেসক্লাব সদস্য মোশারেফ লাবু, এটিএন নিউজ প্রতিনিধি ছিদ্দিক উল্লাহ্, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি ফরহাদ হোসেন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শরীফ হোসাইন, বাংলা বাজার পত্রিকা প্রতিনিধি শাহরিয়ার ঝিলন, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি এইচ আর সুমন, ভোরের দর্পণ প্রতিনিধি ইমরান হোসাইন,

মানবকন্ঠ প্রতিনিধি আনোয়ার সুজন, খবরপত্র প্রতিনিধি আশিকুর রহমান শান্ত, আজকের দর্পণ প্রতিনিধি আশরাফুল আলম সজিব, কালবেলা বোরহানউদ্দিন প্রতিনিধি এইচ এ শরীফ, ঢাকা পত্রিকা প্রতিনিধি লিটন শেখ, কালবেলা তজুমুদ্দিন প্রতিনিধি এম তামিম মান্নান, আলোকিত সকাল প্রতিনিধি টিপু সুলতান, বিজয় টিভি প্রতিনিধি রিয়াজ হোসেন শান্ত,

স্বদেশ বিচিত্রা প্রতিনিধি দাউদ ইব্রাহিম, দৈনিক সকাল প্রতিনিধি হাসনাইন আহমেদসহ ভোলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন সংগ্রাম প্রতিনিধি আব্দুর রহমান হেলাল। বক্তারা বলেন, কালবেলা তার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ-বিদেশে ইতোমধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে কাজ করে যাবে এ প্রত্যাশা সকলের।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।