মনিরুন ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রিয় নেতা ও সাবেক উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সকল ভেদাভেদ, সকল দ্বন্দ্ব ভূলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তিনি শনিবার (১১ অক্টোবর) বিকেলে নাটোর সদর উপজেলার ছাতনীর আগদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা বজলুর রহমান।
দুলু বলেন, বিএনপি সব সময় মানুষের বিপদে–আপদে পাশে থেকেছে। এখনও সবাইকে মানুষের পাশে থাকতে হদলকে গতিশীল করতে ছোট–বড় সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজে মাঠে নামতে হবে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দলের বিজয় ঠেকাতে পারবে না।