এমএ হালিম,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এবং ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়ে তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পৈন্ডুপ দিজেন্দ্র কুমার উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেন্টু মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল।
তিনি বলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ সকলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়ে সুনামগঞ্জ-১ আসনের প্রত্যেক ঘরে ঘরে ধানের শীষের সালাম পৌছে দিতে হবে৷
এসময় পথসভায় আরও বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন,
তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য সাখাওয়াত হোসেন, বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম, বিএনপি নেতা খয়রাত হোসেন, মাহবুব চৌধুরী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শামীম আহমেদ, সদস্য কামাল আহমেদ জেলা যুবদলের সহ দপ্তর সামরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য মিজানুর রহমান, যুবদল নেতা শাহারিয়া আহমেদ তুহিন প্রমুখ।
পথসভা সঞ্চালনা করেন তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তুজ্জামিল হক নাসরুম।