মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) রাত ৮টার দিকে ভোলার লালমোহন উপজেলার গজারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম চর উমেদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনীর সদস্যরা।
অভিযানকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ হানিফ মিয়া (৫২) কে ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিকে লালমোহন থানায় হস্তান্তর করা হয়।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়,বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনীর কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।