মোহাম্মদ তারেক,রামগঞ্জ প্রতিনিধি
নির্বাচন নিরপেক্ষভাবে আয়োজনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখবৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রামগঞ্জের মোহাম্মদিয়া সুইটসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হযসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা নায়েবে আমীর এডভোকেট নজির আহমেদতিনি বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়।
জুলাই জাতীয় সনদ একটি জাতীয় ঐকমত্যের দলিল, যা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সহায়কতিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও পিআর (PR) ভিত্তিক নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামী যে ৫ দফা দাবি উত্থাপন করেছে,
তা বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভবপিআর পদ্ধতি প্রসঙ্গে অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, “পিআর পদ্ধতি উন্নত বিশ্বে বহু আগেই কার্যকর হয়েছে। গণতন্ত্রকে শক্তিশালী করতে এ পদ্ধতির প্রয়োজনীয়তা এখন বাংলাদেশের মানুষও অনুধাবন করছে।
যারা একসময় কেয়ারটেকার সরকার বুঝতেন না, এখন তারাই সেটি সমর্থন করেন। তেমনি পিআর পদ্ধতিও জনগণ এখন গ্রহণ করেছে। আমাদের ৫ দফা এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। ইনশাআল্লাহ, এই দাবিগুলোর ভিত্তিতেই অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হসভাপতির বক্তব্যে নাজমুল হাসান পাটোয়ারী বলেন,
“দেশ আজ দুঃশাসন, দুর্নীতি ও ভোটাধিকার হরণের শিকার। এসব থেকে মুক্তি পেতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তোলা সময়ের দাবি। এই সনদ কোনো দলের দলিল নয়, বরং জাতির মুক্তির সনদ। আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।
সবাইকে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জনান রামগঞ্জ পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসান বান্নার সঞ্চালনায় সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজসেবকগণ উপস্থিত ছিলেন।