মজিবর রহমান,মঠবাড়িয়া
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২৫) উপজেলা প্রশাসনের উদ্যোগেএ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম।
এসময় চলমান নিষেধাজ্ঞা সত্ত্বেও ইলিশ মাছ সংগ্রহ ও বিপণনের অপরাধে এক ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ১০,০০০(দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রায় ৫০০ মিটার অবৈধ জাল পুড়িয়ে দেয়া হয় এবং ইলিশ মাছ সংগ্রহের কাজে ব্যবহৃত নৌযানটি জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত নৌকাটি তাৎক্ষণিক নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হয় এবং নিলামের মাধ্যমে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।
অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন আইন-শৃঙ্খলা বাহিনী ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, মঠবাড়ীয়া জনাব মোজাম্মেল হক মহোদয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম গণমাধ্যমকে জানান,জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।