নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা বিলদহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাকিবের দায়ের করা হামলা ও অর্থ ছিনতাইয়ের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ০৬ অক্টেবর সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার বিলদহর ব্রীজে ওই মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী।
জানাযায়, এর আগে গত ৪ অক্টোবর বিলদহরে প্রকাশ্যে দিবালোকে ঢাকাস্থ সাবা ট্রাভেলস এজেন্সির একজন কর্মীর ওপর অতর্কিত হামলা করে কালীনগরের গ্রুপ।
এরই প্রেক্ষিতে ৫ অক্টোবর গুরুদাসপুর কেন্দ্রীয় প্রেসক্লাবে কর্মীর ওপর অতর্কিত হামলা ও অর্থ ছিনতাইয়ে জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেন আহত সাকিব ও তার পরিবার। সংবাদ সম্মেলনে সাকিব দাবি করে বলেন— তাঁদের কাছে থাকা সাড়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে সিংড়া থানায় মামলাও করেছেন তারা।
এদিকে অভিযুক্ত তাহাজ (৪৫), সজীব হোসেন (১৯), মিম হোসেন (২০), আব্দুল আলিম (১৮), ইয়ামীন (১৮) তারা প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনতে এলাকাবাসীর উদ্যোগে বিলদহর ব্রীজের উপর সাংবাদিক সম্মেলন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন। সেখানে এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মিথ্যা মামলা ও টাকা ছিনতাইয়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানান।
মানববন্ধনে মিথ্যা অভিযুগে অভিযুক্ত সজীব হোসেন (১৯) বলেন,— কিছুদিন আগে সাবগাড়ির এলাকায় ঘুরতে গেলে সাকিবের সঙ্গে কথা কাটাকাটি হয় এবং তাদের কাছ থেকে টাকা ছিনতাই করেন সাকিবের লোকজন। ওই ঘটনার কিছুদিন পর সাকিব বিলদহরে আসলে সাকিবকে থামতে বলা হলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
এতে আমি সহ আমার লোকজন বেশ আহত হয়। তবে তাদের কাছ থেকে কোনোরকমের টাকা পয়সা ছিনতাই করা হয়নি। সংবাদ সম্মেলনে সাকিব আমাদের বিরুদ্ধে সাড়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ তুলেছে যা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদীত।
এ ব্যাপারে আরেক অভিযুক্ত আব্দুল আলিম (১৮) জানান— সাকিব অত্র এলাকায় বিদেশ পাঠানোর নামে মানুষের কাছ থেকে ব্যাপক অর্থ নিয়ে প্রতারণা করেছে। এ নিয়ে অত্র এলাকায় বেশ কয়েকবার শালিসও হয়েছে। আমরা সাকিবের দায়ের করা মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
এলাকাবাসী বলেন,— বেশ কিছু দিন আগে সিংড়ার কালীনগরের গ্রুপ ও গুরুদাসপুরের সাবগাড়ি এলাকার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর আগে আমাদের কালিনগরের ছেলেদের ধরে মারপিট করে সাকিবের লোকজন। এদের কাছে থেকে টাকাপয়সাও কেড়ে নেয় তারা।
গত ৪ অক্টোবর সাকিব বিলদহরের কালিনগরে তার আত্মীয় বাড়িতে বেড়াতে আসে। ফেরার সময় বিলদহর ব্রীজের উপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। আমরা এলাকাবাসি দুই পক্ষকেই থামিয়ে দেই।
কিন্তু সাকিব আমাদের কথা না শুনে পুনরায় লোকজন ও লাঠিসোঠা নিয়ে বিলদহরে আসে। তখন তাদের বুঝিয়ে মীমাংসা করে দেওয়ার আশ^াস দেই। সাকিব শুধু শুধু মিথ্যে মামলা দায়ের করেছে। আমরা এলাকাবাসী সাকিবের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।