নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে ৪৫ কেজি গাজা সহ এক মাদক কারবারি কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি দল। এসময় মাদক বহনকারী একটি পিকআপ ও জব্দ করা হয়।
রবিবার (০৫ অক্টোবর) সকালে জেলার শিবপুর উপজেলার নোয়াদিয়া এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কে একটি পিকআপ তল্লাশী চালিয়ে গোপন চেম্বারে রাখা এই মাদক উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারির নাম আল মামুন ( ৩৮)। সে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার বটতলা গ্রামের মৃত আজিজুর রহমান ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল শিবপুর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়ককের নোয়াদিয়া খলাপাড়া সিএনবি ব্রীজের ১০০ গজ পশ্চিমে একটি পিকআপ তল্লাশী করলে গাড়ির ভিতরে অভিনব কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ৪৫ কেজি গাজা পাওয়া যায়। এসয় ০১ জনকে আটক এবং গাজা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, গোয়েন্দা পুলিশের অভিযানে ৪৫ কেজি গাজা সহ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা জুড়ে মাদক, চুরি, ছিনতাই,ডাকাতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরো কঠোর হবে।