লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম বদরপুর ও গৌরিপুর এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও অবৈধ অস্ত্রের গুলির ঘটনায় গ্রামজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় গৌরিপুর আমতলী বিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় এক পক্ষ বালু তোলার চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং অবৈধ অস্ত্র দিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গ্রামবাসীরা আতঙ্কে চারদিকে ছুটোছুটি শু
এই সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়ে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেন
স্থানীয়দের অভিযোগ, কিছু দুষ্কৃতকারী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। প্রশাসনের নিকট তারা এসব অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে
মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজউদ্দীন বলেন, “বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদ তারেক
রামগঞ্জ প্রতিনিধি