মনিরুল ইসলাম ,নাটোর প্রতিনিধিঃ
আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতী,বিল্ডিং নির্মান,যাত্রী ছাওনী,ওয়েটিং রুম,যাত্রী সাধারনের টয়লেটের ব্যবস্থা ও প্লাটফরম সংস্কারসহ বিভিন্ন দাবিতে মাধনগর রেলওয়ে কতৃপক্ষকে মাধ্যমে রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপি প্রদান করেছে,নাটোরের মাধনগরবাসী।
শনিবার(৪ অক্টোবর) বেলা ১২টার দিকে মাধনগর রেলওয়ে স্টেশন মাষ্টার মোঃ আব্দুল আওয়ালের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালক বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়। এর আগে,সম্প্রতি একই দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে মাধনগরবাসী।
স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন,ইয়ার আলী,রেজাউল ইসলাম,তাহমিদুর রহমান শৌমিক,সৈকত হোসেন,মাসুদ রানা প্রামানিক,দুলাল হোসেন,মুনজু প্রামানিকসহ প্রমূখ।
স্বারকলিপি সূত্র ও বক্তারা বলেন,সরকার প্রতিবছর মাধনগর রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। অথচ,এ স্টেশনের যাত্রী সেবার মান সন্তোষজনক নয়। মাধনগর স্টেশনে আন্তঃনগরের মধ্যে মাত্র ৩টা(কুড়িগ্রাম,বাংলাবান্ধা,তিতুমীর)যাত্রাবিরতী দেয়,যা যথেষ্ট নয়।
নতুন করে বরেন্দ্র,রুপসা, বুড়িমারী,একতা,চিলাহাটি এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি দিলে,পার্শ্ববর্তী পুঠিয়ার তাহেরপুর,বাগমারা,সিংড়াসহ আশেপাশের উপজেলার লক্ষ লক্ষ জনসাধারণ,মধ্যবর্তী স্থান মাধনগর থেকে এসব এলাকার জনসাধারণ ট্রেন যাত্রা করিতে পারিবে,এবং সরকারের রাজস্ব বহুগুণ বৃদ্ধি পাবে।
এছারা বিল্ডিং নির্মান,যাত্রী ছাওনী,ওয়েটিং রুম,যাত্রী সাধারনের টয়লেটের ব্যবস্থা ও প্লাটফরম সংস্কার,নতুন প্লাটফর্ম তৈরী অতীব জরুরী হয়ে পরেছে। আমরা আজ মাধনগর রেলওয়ে কতৃপক্ষকের মাধ্যমে রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপি করা হয়েছে।
স্মারকলিপি গ্রহণ করে,মাধনগর রেলওয়ে স্টেশনের কতব্যরত স্টেশন মাষ্টার আব্দুল আওয়াল বলেন,ট্রেনের যাত্রাবিরতীসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এসময় মাধনগর রেলওয়ে স্টেশনের অন্যান্য কর্মকর্তারাসহ শিক্ষক,ব্যবসায়ী,ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।