ফ্রান্সের রাজনীতিবিদ ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান গাজার মুক্তি সংগ্রামে দৃঢ় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, স্বাধীনতা অর্জনে শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়া যাবে না। আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ হিসেবে অবস্থানকালে তার জাহাজটি ইসরায়েলি বাহিনীর আক্রমণের মুখে পড়ে।
রিমা হাসান আরও স্পষ্ট করে জানান, যদি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো গাজার অবরোধ ভাঙতে না পারে, তাহলে ভবিষ্যতে আরও জাহাজ আসবে এবং সেই অবরোধ অবশ্যই ভাঙবে। তার ভাষায়, এ লড়াই থেমে থাকার নয়, বরং ধাপে ধাপে এগিয়ে চলবে।
বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বিশ্ব সম্প্রদায়ের কাছে দখলদার ইসরায়েলের অর্থনীতি অচল করার আহ্বান জানান। একইসঙ্গে ইসরায়েলের দমননীতির বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদের ডাক দেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ফ্রান্সজুড়ে সংহতির কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
গাজা উপকূল থেকে প্রায় ৩০ মাইল দূরে অবস্থানকালে ইসরায়েলি নৌবাহিনীর হামলার শিকার হন তারা। এ সময় প্রকাশিত এক ভিডিওতে ফিলিস্তিনের পতাকা হাতে দাঁড়িয়ে রিমা হাসান দৃঢ় কণ্ঠে বলেন,
“স্বাধীনতার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা হাল ছাড়ব না।”
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো গাজার অবরুদ্ধ জনগণের জন্য সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। প্রায় অর্ধশত দেশ থেকে ৫০০ জনের মতো মানুষ এই বহরে যোগ দিয়েছেন। এর মধ্যে আছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক এবং মানবাধিকারকর্মীরা। আন্তর্জাতিকভাবে আলোচিত এ উদ্যোগ দখলদার ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙতে এক মানবিক প্রচেষ্টা হিসেবে বিশ্বজুড়ে সমর্থন পাচ্ছে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?