শনিবার, ২৮ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সাত শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন

“রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ” স্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক মানের উৎসবমুখর পরিবেশে “রায়পুরা ম্যারাথন” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশের সাত শতাধিক দৌড়বিদ এই বৃহৎ আয়োজনে অংশগ্রহণ করেন। আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টায় উপজেলা চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। ম্যারাথনটি রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত […]

প্রতিনিধি ডেস্ক

০৩ অক্টোবর ২০২৫, ২১:৫৬

“রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ” স্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক মানের উৎসবমুখর পরিবেশে “রায়পুরা ম্যারাথন” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশের সাত শতাধিক দৌড়বিদ এই বৃহৎ আয়োজনে অংশগ্রহণ করেন।

আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টায় উপজেলা চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়।

ম্যারাথনটি রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

ম্যারাথন আয়োজক কমিটির প্রধান সবুজ শিকদার জানান, বাংলাদেশের বুকে রায়পুরাকে ব্র্যান্ডিং করতেই এই বৃহৎ আয়োজন। প্রতিযোগিতায় মোট চারটি ক্যাটাগরিতে শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের ৭০০ জনেরও বেশি নারী ও পুরুষ অংশগ্রহণ করেছেন।

আয়োজনে ৪২ কিমি দৌড়ে ১৮০ জন, ২১ কিমি দৌড়ে ১৮৫ জন, ১০ কিমি দৌড়ে ৩৫০ জন দেশি-বিদেশী নারী-পুরুষ দৌড়বিদ এবং ৩০ জন শিশু ৫০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করেছেন।

দৌড়বিদেরা নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে গ্রামের মেঠো পথ ধরে হালকা কুয়াশার মধ্যে এবং সুন্দর গ্রামীণ প্রকৃতির মাঝে দৌড় শুরু করেন। আয়োজনে সড়কজুড়ে ব্যাপক দর্শক উপস্থিত ছিলেন। ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত এলাকার সড়ক বন্ধ রাখা হয়।

উপজেলা চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা ম্যারাথনের স্পন্সর ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও কেন্দ্রীয় বিএনপি কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা,

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ, নরসিংদী জেলা যুবদল সভাপতি মহসিন হোসাইন বিদুৎ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন রুহেল, রায়পুরা রানার্স কমিউনিটির পরিচালক সবুজ শিকদার, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন প্রমুখসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অতিথিরা উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই আয়োজন শুধু রায়পুরার নয়, পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয়। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার মাধ্যমে রায়পুরা বিশ্বদরবারে নিজের অবস্থান আরও শক্ত করবে।”

“রায়পুরা ম্যারাথন” ঘিরে দুই শতাধিক স্বেচ্ছাসেবক এবং ৪২ জন পুলিশ, আনসার সদস্য, গ্রাম পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেড় শতাধিক সদস্য সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। এছাড়াও একটি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চিকিৎসা সেবার জন্য প্রস্তুত ছিল।

আজ বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের চেয়ারম্যান সিনিয়র সচিব মোঃ ওয়াহিদ হোসেন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন।

ম্যারাথন অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, মেডেল, সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।