জুলাই অভ্যুত্থানের পর যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমাদের রাজপথে নামতে হয়, এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ব্যর্থতা। তিনি যদি এত রক্ত, এত ত্যাগ, প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ইমেজ চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আওয়ামী লীগের কার্যক্রম চালুর বিষয়ে কোনো স্টেটমেন্ট দিয়ে থাকেন, তাহলে একটা কথাই বলব, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে, কিন্তু ছেড়ে দেবে না।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে এনসিপির এ মুখ্য সংগঠক বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার প্রশ্নে আপসহীন। দেশের দেয়ালে দেয়ালে রক্ত দিয়ে খুনি হাসিনার নাম লেখা হয়ে গেছে। যারা সরকারের সুবিধাভোগী তারা এ কথা ভুলে যেতে পারে।
তবে যে মা তার সন্তানের লাশ ছুয়েছেন, তিনি যত দিন ভুলবেন না, তত দিন আমরাও ভুলব না। ভুলতে দেবও না। এই বাংলাদেশে আওয়ামী লীগের আর রাজনীতি চলবে না। আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে, এটা ছাড়া অন্য কোনো অপশন নেই।
সোমবার থেকে সারজিস পঞ্চগড়-১ আসনের উপজেলাগুলোর বিভিন্ন দুর্গামণ্ডপ পরিদর্শন করছেন এবং দলের পক্ষ থেকে অর্থ সহায়তা করছেন। বুধবার বিকালে তার নিজ উপজেলা আটোয়ারীতে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বের হন তিনি। তার সঙ্গে এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা ছিলেন।