সোমবার, ৩০ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

রামগঞ্জ শহরের বুকে ময়লার পাহাড় : এক যুগ ধরে গন্ধে দম বন্ধ জনজীবন

মোহাম্মদ তারেক ,রামগঞ্জ প্রতিনিধি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌর শহরের কেন্দ্রস্থল যেন এক দীর্ঘস্থায়ী বর্জ্য-দুঃস্বপ্নে আটকে আছে। শহরের প্রধান মহাসড়কের পাশেই দীর্ঘ এক যুগ ধরে জমে থাকা ময়লার স্তুপ এখন জনস্বাস্থ্য, পরিবেশ ও শহরের সৌন্দর্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাত্র ১০০ গজ দূরেই অবস্থিত দুইটি শিক্ষাপ্রতিষ্ঠান—রামগঞ্জ সরকারি কলেজ ও রামগঞ্জ কামিল মাদ্রাসা। প্রতিদিন শত শত শিক্ষার্থী […]

প্রতিনিধি ডেস্ক

০১ অক্টোবর ২০২৫, ১৯:২৮

মোহাম্মদ তারেক ,রামগঞ্জ প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌর শহরের কেন্দ্রস্থল যেন এক দীর্ঘস্থায়ী বর্জ্য-দুঃস্বপ্নে আটকে আছে। শহরের প্রধান মহাসড়কের পাশেই দীর্ঘ এক যুগ ধরে জমে থাকা ময়লার স্তুপ এখন জনস্বাস্থ্য, পরিবেশ ও শহরের সৌন্দর্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মাত্র ১০০ গজ দূরেই অবস্থিত দুইটি শিক্ষাপ্রতিষ্ঠান—রামগঞ্জ সরকারি কলেজ ও রামগঞ্জ কামিল মাদ্রাসা। প্রতিদিন শত শত শিক্ষার্থী এবং পথচারী নাকে রুমাল চেপে, দুর্গন্ধ সহ্য করে চলাফেরা করছেন। বাতাসে ভেসে বেড়ানো পঁচা আবর্জনার গন্ধ, ধুলোবালি আর মাঝেমধ্যে পোড়ানো বর্জ্যের ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।

স্থানীয় এক শিক্ষার্থী ক্ষোভের সঙ্গে বলেন,

“প্রতিদিন মনে হয় যেন ডাস্টবিনের ভেতর দিয়ে হেঁটে ক্লাসে যাচ্ছি। স্বাস্থ্য নিয়ে পড়ি, অথচ নিজের জীবনের পরিবেশই এমন—বলা যায় না কতোটা দুঃখজনক!”

স্থানীয়রা বলছেন, বহুবার পৌরসভা ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও, প্রতিশ্রুতি ছাড়া কোনো বাস্তব পদক্ষেপ চোখে পড়েনি। অন্তত ৭-৮ মাস ধরে ময়লার পরিমাণ অস্বাভাবিক হারে বেড়েছে।

বসবাসযোগ্য শহর গড়তে বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্ধারিত কোনো জমি বা স্থায়ী ডাম্পিং জোনও এখনো নির্ধারণ করা হয়নি। মাঝে মাঝে এলাকাবাসী প্রতিবাদ জানালেও, ফলাফল শূন্য।

শুধু শহরের প্রাণকেন্দ্র নয়, অব্যবস্থাপনার ছাপ পড়েছে প্রধান বাণিজ্যিক এলাকা সোনাপুর বাজারেও। রাস্তা ভাঙাচোরা, কোথাও পানিতে ভরা গর্ত, কোথাও কাদা জমে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পুরো বাজার। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও ভোক্তারা।

একজন কাঁচামাল ব্যবসায়ী বলেন,

“এই রাস্তায় গাড়ি আনতে ভয় হয়। বৃষ্টির দিনে তো বোঝাই যায় না, কোথায় ড্রেন আর কোথায় রাস্তা।”

পরিবেশ সচেতন নাগরিকরা মনে করছেন, এখনই সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও বাজার অবকাঠামো সংস্কারের উদ্যোগ না নিলে, আগামীতে শহরের নাগরিক জীবন আরও ভয়াবহ সংকটে পড়বে।

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রবিন শীষ জানান,

“বিষয়টি আমাদের নজরে এসেছে। আসলে এটি দীর্ঘ দিনের সমস্যা। তবে দুঃখজনকভাবে স্থানীয়দের সচেতনতার ঘাটতিও রয়েছে। অনেকেই ভোর বা রাতে চুপিচুপি ময়লা ফেলে যাচ্ছেন। এসব আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, কিন্তু স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।”

এক যুগ ধরে জমে থাকা এই ময়লার স্তূপ কেবল শহরের সৌন্দর্যই নষ্ট করছে না, বরং রামগঞ্জের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এক অন্ধকার বার্তা বহন করছে। সময় এসেছে—কথা নয়, কাজ দেখানোর।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।