মোঃ তারেক ; রামগঞ্জ প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুরের চৌধুরী বাজারে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের জবরদখল মুক্ত করণ সম্পত্তি পুনরায় জবরদখলে মেতে উঠেছে প্রভাবশালী মহল। গত দেড় মাস পূর্বে অভিযান চালিয়ে এ সম্পত্তি দখলমুক্ত করে জেলা ও উপজেলা প্রশাসন।
অভিযান পরিচালনার দেড় মাস অতিবাহিত হতে না হতেই ওই সম্পত্তি পুনরায় জবরদখল প্রক্রিয়া শুরু হয়। স্থানীয়দের অভিমত পাউবো’র রামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত এসও মোঃ শাকিল এর সহযোগিতায় প্রভাবশালী মহল হয়ে উঠেছে এমন অপ্রতিরোধ্য এ নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে চরম অসন্তোষজানা যায়, লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্তৃক রামগঞ্জের আঙ্গারপাড়া থেকে শুরু করে কাঞ্চনপুর চৌধুরী বাজার পর্যন্ত ফাউবো’র ভূমিতে অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ ভাবে নির্মিত স্থাপনা সমূহ উচ্ছেদ করা হয়।
হঠাৎ গত এক সপ্তাহ আগে থেকে স্থানীয় পশ্চিম বিঘা খাঁ বাড়ির মোঃ হাসেম আলী খানের প্রবাসী ছেলে আব্দুল হান্নানের পক্ষে তার ছোট ভাই আব্দুল মান্নান ও তার সহযোগী মোঃ জাহাঙ্গীর গং দের মাধ্যমে পাউবো’র উচ্ছেদকৃত বিঘা মৌজার সেই পাউবো’র সম্পত্তিকে জবরদখলের মাধ্যমে স্থাপনা নির্মাণের কাজ শুরু করে।
স্থানীয় বাসিন্দারা জানান, পাউবো’র রামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত এসও শাকিল এর সহযোগিতায় চলছে এমন দখল। রোববার সকালে সরজমিন পরিদর্শনে গিয়ে চলমান জবরদখল কার্যক্রম পরিলক্ষিত হয়। এসময় অভিযুক্ত জবর দখলকারীদের ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এ ব্যাপারে রামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত পাউবো’র এসও মোহাম্মদ শাকিল জানান, জবরদখলের বিষয়টি আমার জানা নেই। আমি ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানাবো।
লক্ষীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান জানান, পাউবো নিজেদের সম্পত্তি জবরদখলমুক্ত করনে বদ্ধপরিকর। কিন্তু কিছু কুচক্রীমহল সম্প্রতি এই সম্পত্তিগুলো পুনরায় জবর দখলে তৎপর হয়ে উঠেছে বলে স্বীকার করেন তিনি। সরকারি সম্পত্তি পুনরুদ্ধারে আমাদের অবস্থান স্পষ্ট বলেও মন্তব্য করেন তিনি।