পিরোজপুর প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরের জিয়ানগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পোঁছে দিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
নবগঠিত পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিবএস এম সাইদুল ইসলাম কিসমতের নেতৃত্বে জেলা বিএনপি’র ও জিয়ানগর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
এ সময় তারা পাড়েরহাট, ঘোষেরহাট, চন্ডিপুর, ইন্দুরকানী সদর, কালাইয়া সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মো. ফরিদ আহম্মেদ এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশের সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব পালন করবে—এটাই বিএনপির চাওয়া। আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে।”
পরিদর্শনকালে পূজা আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাদের পাশে থাকার জন্য বিএনপি নেতাদের ধন্যবাদ জানান।