মজিবর রহমান, মঠবাড়িয়া প্রতিনিধি
বলেশ্বর নদ তীরবর্তী এলাকায় অবৈধভাবে বেকু দিয়ে মাটি কাটার অপরাধে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এইচ এইচ বি ইট ভাটার মালিক ও ১নং তুষখালী ইউপি চেয়ারম্যান শাজাহান হাওলাদার কে এক লাখ টাকা অর্থ দণ্ডাদেশ দিয়েছেন মোবাইল কোর্ট।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছোট মাছুয়া এলাকার ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম। এসময় নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান এবং তিনটি বেকু জব্দ করা হয়।বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইসুল ইসলাম গণমাধ্যমকে জানান,আইন অমান্যকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।