সোহেল রানা,সিংগাইর প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রেস ক্লাবের সাংবাদিকরা অংশ নেন। এসিল্যান্ড মো. হাবেল উদ্দিন বলেন—
“ভূমি সংক্রান্ত প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বেদখল হওয়া খাল ও খাস জমি উদ্ধার এবং কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক দৈনিক কালের কণ্ঠের মোবারক হোসেন, সদস্য সচিব আজকের পত্রিকার সুজন মোল্লা, সদস্য বাংলা টিভির রেজাউল করিম,
আমাদের সময়ের অ্যাডভোকেট মশিউর রহমান শামীম, রাজধানী টিভির আবুল কালাম আজাদ বিপ্লব, শীর্ষ নিউজের জসিম উদ্দিন সরকার ও আনন্দ টিভির মোশারফ হোসেন মোল্লা প্রমুখ।
তারা ভূমি অফিসের অনিয়ম-দুর্নীতি, দালাল চক্রের দৌরাত্ম্য, ভূমি সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রতা এবং সাধারণ মানুষের হয়রানির বিষয় তুলে ধরেন। এর জবাবে এসিল্যান্ড ভূমি অফিসে বিদ্যমান অনিয়ম-দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং এ কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আবু সাঈদ ও আব্দুল আলিম। এছাড়া প্রেস ক্লাবের সদস্য এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক ভোরের বাণীর মামুন হোসাইন, তরুণকণ্ঠ ও আমার বার্তার মাহমুদুল হাসান, মানিকগঞ্জ দর্পণ ও সকালের সময়ের মিলন মাহমুদ
, ইনফো বাংলার রুহুল আমিন, দৈনিক মুক্ত খবরের আসলাম হোসেন, মুভি বাংলার ছানোয়ার হোসেন, প্রতিদিনের বাংলাদেশের আতিকুর রহমান, আলোকিত সকালের সোহেল রানা, নব বাণীর কামরুল হাসান ও ভোরের আওয়াজের সানাউল্লাহ সাকিব।