প্রভাষক জাহাঙ্গীর আলম , তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ উঃজেলার তারাকান্দা উপজেলায় তারেক জিয়া পরিষদে’র ৫নং বালিখাঁ ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৮ সেপ্টেম্বর ) বেলা ৩ টায় বালিখাঁ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
তারাকান্দা উপজেলা তারেক জিয়া পরিষদের সংগ্রামী আহ্বায়ক শফিকুল ইসলাম ফকিরের সভাপতিত্বে ও বিপ্লবী সদস্য সচিব আব্দুল মোতালেব ও রাকিবউল্ল্যাহ রাকিবের যৌথ সঞ্চালনায় প্রথমে আসন গ্রহণ ও পবিত্র কুরআন হতে তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলার যুগ্ম আহ্বায়ক (অবঃ এসআই) আব্দুল জলিল। প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রভাষক সিদ্দিকুর রহমান সিদ্দিক (এমবিএ)। তিনি ময়মনসিংহ উঃজেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।
তিনি তারেক জিয়া পরিষদের ন্যায় নীতি ও আদর্শের কথা তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক লিটন তালুকদার, শাহ্ নেওয়াজ হোসেন, আজিজুল হক, সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম কিরণ, দক্ষিণের সদস্য সচিব আমিনুল ইসলাম (রোমান)।
কর্মী সম্মেলনে সভাপতি, সাধারণ ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দিতে দেখা যায় এবং মঞ্চে তাদের পরিচিত ও দোয়া চাইতে দেখা যায়।
সমাপনী বক্তব্যে সম্মেলনের সভাপতি এ উপজেলার আহ্বায়ক শফিকুল ইসলাম ফকির জানান, আপনাদের ভালোবাসাই আমাকে এই পরিষদের কাজ করার অনুপ্রেরণা যোগাবে। তবে এই পরিষদের কোন সদস্য অপকর্মের সাথে জড়িয়ে পড়লে থাকে সাথে সাথে অবহিত দেওয়া হবে।
ন্যায় নীতি ও আদর্শের রাজনীতি করি, আমরা জিয়ার সৈনিক তাই তার আদর্শে বিশ্বাসী। আমরা ধানের শীষ করি, বিএনপি করি, ওমুক ভাই তুমুক ভাই করি না। নমিনেশন নিয়ে যেই আসবে আমরা তার পিছেই রাজনীতি করবো।