নেত্রকোণা প্রতিনিধি :
জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশে থেকে নানান ষড়যন্ত্র করছে। তাদের বিচারের আওতায় আনতে হবে। আগামী নির্বাচন পি আর পদ্ধতিতেই দিতে হবে ।
এছাড়া বাংলাদেশের মানুষ পাতানো কোন নির্বাচন মেনে নিবেনা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা শাখা কর্তৃক আয়োজিত জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জেলা জামায়াতের সাবেক আমীর, ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য ও নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর ও বারহাট্রা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে শহরের কালেক্টরেট মাঠে নেত্রকোনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমানের সঞ্চালনায় তিনি এসব কথা বলেন।
এতে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল্লাহ ভূইয়া, মো: নজরুল ইসলাম, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির মো: রফিকুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ওয়ালি উল্লাহ ও পৌর জামায়াতের নায়েবে আমির ডাঃ আবুল হোসেন তালুকদার প্রমুখ।
এসময় জেলা জামায়াতের আমির ছাদেক আহমাদ হারিছ বলেন, ভোট চুরি, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার রুখতে পি আর পদ্ধতির নির্বাচন ছাড়া আর কোন উপায় নেই। সকল ভোটের মূল্যায়ণের একমাত্র উপায় পি আর পদ্ধতি। বাংলাদেশর মানুষ এখন পি আর পদ্ধতির দাবিতে এক ও অভিন্ন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করে দলটি। মিছিল শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।