মো:ফারুক আহমেদ ঘাটাইল (টাঙ্গাইল)
টাঙ্গাইলেন ঘাটাইল আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় এবং সনাতন ধর্মাবলম্বীর রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঘাটাইল থানা পুলিশের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা হয় ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মীর মোশারফ হোসেনের সভাপতিত্বে ওসি তদন্ত সজল খানের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল গোপালপুর) ফৌজিয়া হাবিব খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সাহা, সহ-সভাপতি প্রণতি রায় চৌধুরী, পূজা উদযাপন ফ্রন্ট ঘাটাইল শাখার আহ্বায়ক গোপাল গুহ রায়। ঘাটাইল উপজেলার শাখার পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি গোপাল চন্দ্র গুহ রায় জানান,
‘আমাদের সনাতন ধর্মাবলম্বীরা যাতে তাদের দুর্গোৎসব নির্বিগ্নে পালন করতে পারে সে বিষয়ে আইন শৃংখলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে, তারা ব্যবস্থা নেবেন।’ দুর্গোৎসবে আইন শৃংখলা বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান জানান, ‘আমাদের আইন শৃংখলা বাহিনীর কেউ যদি দায়িত্বে অবহেলা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন শৃংখলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না।