আমেরিকার ডালাস শহরে উড্ডয়নের সময় সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গুলি করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে ডালাস লাভ ফিল্ড বিমানবন্দরে এ ঘটনায় কেউ হতাহত না হলেও বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
বার্তা সংস্থা এএফপি বলছে, ‘সাউথওয়েস্ট এয়ারলাইন্স ফ্লাইট ২৪৯৪ ডালাস থেকে ইন্ডিয়ানাপলিসে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। এ নিয়ে ওয়েবসাইটে এফএএ জানায়, ডালাস লাভ ফিল্ড বিমানবন্দরে উড্ডয়নের আগে ককপিটের কাছাকাছি গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি গেটের দিকে ফিরে আসে এবং যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়। কে বা কারা এই গুলি করছে, তা এখনো ধারণা করা যাচ্ছে না। ডালাস লাভ ফিল্ড বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি। বিষয়টি তদন্তাধীন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?