বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যারা নির্বাচন বাতিল করার ষড়যন্ত্রে লিপ্ত—তাদের অস্তিত্ব রাখতে দেওয়া হবে না। তিনি পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিকে কটাক্ষ করে বলেন,
“পিআর আজগুবি — এটা খায় নাকি মাথায় দিয়ে ঘুমায়, কেউ বলতে পারবে না। পিআর হচ্ছে নির্বাচনকে বানচাল করে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ তৈরি করা।”
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মোঃ রবিউল আলম, ঢাকা প্রতিনিধি জানান, সমাবেশে অংশ নিয়ে গয়েশ্বর আরও বলেন, “নির্বাচনকে যারা বাতিল করতে চায়—আমরা তাদের অস্তিত্ব রাখব না। আমাদের যাওয়ার ও হারানোর কিছু নেই।”
গয়েশ্বর চন্দ্র রায় নারীর ভূমিকার প্রশংসা করে বলেন, বিশ্ব আন্দোলনে নারীরা নিরলস ভূমিকা রেখেছে; স্বাধীনতা যুদ্ধে নারীরা পাকিস্তানিদের বিরুদ্ধে লড়েছে, আর আজ তারা পুনরায় রাজনীতির মাঠে সামনের সারিতেই রয়েছেন। তিনি বলেন, “নারীরা যখন মাঠে নামবে, ঝড়-জলোচ্ছ্বাসও থামাতে পারবে না। ঐক্যবদ্ধ নারীাই যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।”
সমাবেশে পুলিশের পোশাকধারী নারী কণ্ঠশক্তি, সামাজিক অংশগ্রহণ এবং রাজনৈতিক সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষায় সকল শ্রেণি-পেশার নারী-পুরুষকে একজোট হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জেলা ও স্থানীয় বিএনপি নেতাকর্মী, নারী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং সমাবেশে গণতান্ত্রিক অধিকার, নির্বাচন নিরাপত্তা ও রাজনৈতিক আন্দোলন অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করা হয়।