তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জেরুজালেম ইস্যুতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তুরস্ক জেরুজালেমের একটি নুড়ি-পাথরও ইসরায়েলকে দিতে প্রস্তুত নয়। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মুসলমানদের প্রথম কিবলা জেরুজালেম নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সীমা লঙ্ঘনের চেষ্টা করছেন এবং প্রতিক্রিয়া মাপার নামে বিপজ্জনক খেলা খেলছেন। কিন্তু আঙ্কারা ভালো করেই জানে দখলদাররা কী চাইছে।
ইরনার বরাতে পার্সটুডে জানায়, এরদোয়ান বলেন—দখলদার শক্তি যতই বিরোধিতা করুক না কেন, তুরস্ক মুসলমানসহ সকল ধর্মের অধিকার রক্ষা করে যাবে। শিশু হত্যাকারী ইহুদিবাদীদের উদ্দেশে তিনি তীব্র ভাষায় বলেন, গাজার ৬৫ হাজার নিপীড়িত মানুষের রক্তে রঞ্জিত অপরাধীদের বুঝে রাখা উচিত, জেরুজালেম মুসলিম ও সমগ্র মানবতার সম্মানের প্রতীক। কুদসের মর্যাদা রক্ষা মানেই শান্তি ও মানবিক মূল্যবোধ রক্ষা।
এরদোয়ানের এই হুঁশিয়ারি এমন সময় এসেছে যখন ইসরায়েলি আগ্রাসন গাজা থেকে ছড়িয়ে আঞ্চলিক অস্থিরতা বাড়িয়ে তুলছে। বিশ্লেষকদের মতে, আঙ্কারার এই অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে চাপ সৃষ্টি করবে এবং মুসলিম বিশ্বের ঐক্যের দাবিকে আরও জোরালো করবে।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?