রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করাতকলে কাজ করার সময় পুলি ছিঁড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। ওই শ্রমিকের নাম মো. রাব্বি হাওলাদার (২৫)। তিনি দক্ষিণ কাজির হাওলা গ্রামের শাহ আলম হাওলাদার ছেলে।
পুলিশ বলছে, ঘটনার বিষয়ে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার দিন সবাই গাছ চিঁড়াই কাজ করছিল। একপর্যায়ে কলের ট্রলির মেশিনের পুলি ছিঁড়ে গিয়ে রাব্বির মাথা ও মুখমণ্ডলে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তিনি মারা যান। শ্রমিক রাব্বির অকাল প্রয়ণে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। করাতকলের স্বত্বাধিকারী আয়জউদ্দিন মিস্ত্রির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার বলেন, সাংবাদিকদের কাছে শুনলাম। এখন পর্যন্ত কোন পক্ষই থানায় আসেনি। খোঁজখবর নিয়ে দেখছি।