সাইফুল ইসলাম, কলাপাড়া প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুর থানায় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে ঘিরে মহিপুর থানা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহিপুর থানা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি আ: জলিল হাওলাদার। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, শহিদ হাওলাদার, মিজানুর রহমান হাওলাদার, শাহাজাদা হাওলাদার, সেলিম হাওলাদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় জানানো হয়, মহিপুর থানার আওতায় মোট চারটি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে লতাচাপলী ইউনিয়নে তিনটি ও মহিপুর সদরে একটি পূজামণ্ডপ রয়েছে। আগামী সোমবার লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মোম্বিপাড়া ও আলীপুরের দুইটি পূজামণ্ডপে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার জন্য তিনটি পৃথক কমিটি গঠন করা হবে। এছাড়া মহিপুর সদরের আকড়াবাড়ী এলাকায় একটি বৃহৎ পূজামণ্ডপ নির্মাণ করা হয়েছে।
পূজা চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করতে ৪১ সদস্য বিশিষ্ট একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এতে মহিপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ হাওলাদারকে টিম লিডার করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
মিজানুর রহমান হাওলাদার, সভাপতি মহিপুর সদর ইউনিয়ন বিএনপি
সিদ্দিক মোল্লা, সভাপতি যুবদল মহিপুর থানা শাখা
মিজানুর রহমান প্যাদা, সাধারণ সম্পাদক যুবদল মহিপুর থানা শাখা
ফরিদ খান, আহ্বায়ক মহিপুর থানা স্বেচ্ছাসেবকদল
মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র, সভাপতি শ্রমিকদল মহিপুর থানা শাখা
সজীব হাওলাদার, সাধারণ সম্পাদক মহিপুর সদর ইউনিয়ন
তানজিল, আহ্বায়ক ছাত্রদল মহিপুর থানা শাখা
জাহাঙ্গীর গাজী, সভাপতি তাতীদল মহিপুর থানা শাখা
এছাড়াও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভাটি সঞ্চালনা করেন মহিপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ হাওলাদার।
এসময় বক্তারা বলেন, পূজা মণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীরা যেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন—সেজন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।