নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় সাংবাদিক পিয়াস আহমদের ওপর সন্ত্রাসী হামলা মামলার প্রধান আসামী মো. হাবিল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাবিলকে তিয়শ্রী নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে হশুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে সংবাদ প্রকাশের কারণে ক্ষিপ্ত হয়ে হাবিল তার লোকজন নিয়ে গত ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে তিয়শ্রী বাজারে সাংবাদিক পিয়াস আহমদ এর উপর হামলা করে। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর পিয়াস বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
পরে ১৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১টায় জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সাংবাদিকের উপর মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে দুপুরে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়ে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।