রোকুনুজ্জামান, জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রাণিবিদ্যা বিভাগের ন্যাচার স্টাডি অ্যান্ড কনজারভেশন (এনএসসিসি) ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিভাগের ১০ম বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আতিকুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ। সার্বিক তত্ত্বাবধান করেন উপদেষ্টা অধ্যাপক ড. অনির্বাণ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ.এইচ.এম. শফিউল্লাহ হাবিব, অধ্যাপক ড. দোলন রায়, সহযোগী অধ্যাপক ড. হাবিবুন নাহার ও সহযোগী অধ্যাপক ড. রুমানা তাছমীন।
বিদায়ী কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অথিয়া দে। যার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বিদায়ী সভাপতি মো. সাব্বির আহমেদ বক্তব্য রাখেন। তিনি গত কমিটির কার্যক্রম উপস্থাপন, অভিজ্ঞতা শেয়ার এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
ঘোষিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি আলী আকবর ও মো. রিফাত আহমেদ রাব্বি, যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমীন শেখ, সাংগঠনিক সম্পাদক মোছা. সাদিয়া আফরিন শিমু , কোষাধ্যক্ষ পূজা মণ্ডল, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাজিদ হাসান প্রাঙ্গন, দপ্তর সম্পাদক জাইমা জারনাজ প্রীতি, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. মাহফুজ হোসাইন, প্রকাশনা সম্পাদক মুনিহা রহমান তন্ময়, সংস্কৃতি সম্পাদক আমেনা আক্তার আনিকা।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন গৌরাঙ্গ দাস, ফাহমিদা পারভেজ, মেহরুন নেছা, খাইরুন্নেসা ঝিলিক, রাফায়াত হাসান রাব্বি, তাসফিয়া মুতাহহিরা, সাবেকুন নাহার মিথি, প্রনয়ন দাশ, ফাহমিদা নওরীন মিতু, মো. সয়ন মণ্ডল ও মো. ইমরান হোসেন রুবেল।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “প্রথমেই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রাণিবিদ্যা বিভাগের ন্যাচার স্টাডি এন্ড কনজারভেশন ক্লাব গত ১৫ বছর ধরে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মানের সাথে কাজ করে আসছে। সামনে দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে এই প্রত্যাশাই করছি। আমরা কথায় না কাজে বিশ্বাসী।”
নতুন কমিটির নবনির্বাচিত সভাপতি আতিকুল ইসলাম মিঠুবলেন, “প্রতিষ্ঠাকালীন সময় থেকেই জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ, সেমিনার ও প্রকৃতি বিষয়ক নানা সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদের ক্লাব। নতুন কমিটিও সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্যে কাজ করে যাবে।”
মূলত, ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি প্রকৃতি ও পরিবেশ বিষয়ক নানা আয়োজন, সচেতনতা কর্মসূচি, গবেষণা, কর্মশালা ও প্রতিযোগিতার মাধ্যমে কাজ করে আসছে। বিশ্ব পরিযায়ী পাখি দিবস, ব্যাঙ সংরক্ষণ দিবস, বিশ্ব মৎস্য দিবসসহ বিভিন্ন দিবসে নিয়মিত কর্মসূচি আয়োজন এর ধারাবাহিক অংশ।