মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে ভোলায় একটি জাঁকজমকপূর্ণ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শোডাউনের আয়োজনে অংশ নেন ভোলা জেলা, উপজেলা এবং পৌর ছাত্র সমাজের নেতৃবৃন্দ।
সদর উপজেলা ছাত্র সমাজের আহবায়ক মোঃ পারভেজ এর নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,জেলা ছাত্র সমাজের সদস্য সচিব মোঃ হোসেন, সদস্য ইমরোজ আলম টিমন সদর উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ পারভেজ ও সদস্য মোঃ খোকন, মোহাম্মদ হাশেম ,
মোঃ শাওন ,মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ শাকিল ,মো.বাহার, মোঃ আকবর, মোহাম্মদ রিয়াজ ,মো. আজাদ ,মো. টিটু মো. সোহেল ,পৌর ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ রুবেল, সদস্য সচিব সাজিদ এবং সদস্য মেহেদী হাসান, আব্দুর রব রুমন,
মোহাম্মদ আকিল ভোলা কলেজ ছাত্র সমাজের আহবায়ক মোহাম্মদ কায়েস সহ অন্যান্য নেতৃবৃন্দ জেলা উপজেলার নেতৃবৃন্দরা এই শোডাউনে সক্রিয়ভাবে অংশ নেন।
শোডাউন শেষে একটি বিশাল বহর জেলা কার্যালয়ের সামনে সমবেত হয়। সেখানে নেতারা বক্তব্য রাখেন এবং ঘোষণা দেন যে, ভোলা-১ আসন থেকে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বিজয়ী করতে হবে যেকোনো মূল্যে।
যেন তিনি ভোলার দীর্ঘদিনের অসমাপ্ত সমস্যাগুলোর সমাধান করতে পারেন।
তারা আরও জানান, ভোলা সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ছাত্র সমাজের মাধ্যমে শক্তিশালী কমিটি গঠন করা হচ্ছে, যাতে আগামী নির্বাচনে একটি সুসংগঠিত প্রচার-প্রচারণার মাধ্যমে ব্যারিস্টার পার্থকে বিজয়ী করা যায়।