আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন রংমেহার মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়লিয়া মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। ঢাকঢোল, ব্যানার ও ফেস্টুন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তারা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
এসময় র্যালির নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম মুরাদ,
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পাপিয়া ইসলাম, মোহাম্মদ লিখন খান—মুন্সিগঞ্জ যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু ও সাধারণ সম্পাদক মনির হোসেন শেখ, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুল, কামারখারা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল,
বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রি কলেজের সাবেক এজিএস নাদিম জামান বিদ্যুৎ বেপারী, হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুজ্জামান দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক সুমন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আউয়াল,
স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব শেখ, মিঠুন বেপারী, হাসাইল বানারী ইউনিয়ন যুবদল নেতা মাহিম হাওলাদার হালিম, ছাত্রদল নেতা রাসেল ঢালী, সজিব রায়হানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।