শুক্রবার, ২০ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

তারাকান্দায় ভূমিদস্যুদের বিরুদ্ধে বিদ্যালয় কতৃপক্ষের সংবাদ সম্মেলনে অভিযোগ

তারাকান্দা, ময়মনসিংহ ময়মনসিংহের তারাকান্দায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ঐতিহ্য সম্বলিত তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ। এ বিষয়ে স্কুলের ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সাধারণ মানুষের ক্ষুব্ধ নেতিবাচক প্রতিক্রিয়া সরেজমিনে দেখা যায়। গত ৩ সেপ্টেম্বর (বুধবার) বাদ আসর তারাকান্দা স্কুল রোডের তালতলা ( নতুন বাজার) এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল হক স্বপনের সভাপতিত্বে […]

নিউজ ডেস্ক

০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২০

তারাকান্দা, ময়মনসিংহ

ময়মনসিংহের তারাকান্দায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ঐতিহ্য সম্বলিত তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ। এ বিষয়ে স্কুলের ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সাধারণ মানুষের ক্ষুব্ধ নেতিবাচক প্রতিক্রিয়া সরেজমিনে দেখা যায়।

গত ৩ সেপ্টেম্বর (বুধবার) বাদ আসর তারাকান্দা স্কুল রোডের তালতলা ( নতুন বাজার) এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল হক স্বপনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আব্দুল মালেক আর্মি। তিনি বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সমাজ সেবক ও সাবেক সেনা সদস্য।

বহুমুখী স্কুলের সকল শিক্ষকের সকলের উপস্থিতিতে, বিশেষ করে সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক, সহকারী শিক্ষক মোঃ লুৎফর রহমান, কামরুন নাহার, হনুফা খাতুন, মোঃ আব্দুল বাছেদ, সুলতানা ফাহমিদা খানম, আলোলিকা দেবী, মোঃ আরিফুল হীমলাম অফিস সহকারী, অফিস সহায়ক মোঃ শহীদুল্লাহ সমন্বয়ে জনাব আব্দুল মালেক সাহেব অভ১৯৮৬-৮৭ সালে তারাকান্দা গ্রামের মফিজ ফকির তারাকান্দা মৌজার সাবেক দাগ নং-১৬৩-১৬৪ ও হাল দাগ নং-১১১১-১১১২ রেকর্ডভুক্ত ৩৪ শতক ভূমি বিদ্যালয়কে দান করেন। জমিটির বর্তমান বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। তখন থেকে জমিটি বিদ্যালয় কতৃপক্ষের দখলে রয়েছে। বর্তমানে ঐ জমিতে ৯০ ফুট দীর্ঘ ঘরে ৪টি দোকান নির্মিাণ করে ভাড়া দেওয়া হয়েছে এবং বাকি অংশে রয়েছে একটি পুকুর। ভাড়াটিয়ারা নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছেন।

কিন্তু গত ২২ আগস্ট সকাল ১১টার দিকে দেলুয়ার মন্১০-১ জনের একটি দল দোকান ভাড়াটিয়াদের দোকান ছাড়ার জন্য হুমকি দেয় ভুক্তভোগী ভাড়াটিয়া সদস্য এমন বক্তব্য ই দেন । না ছাড়লে প্রাণনাশেরও হুমকি প্রদান করা হয়। পরে বিষয়টি বিদ্যালয় কতৃপক্ষ স্থানীয় প্রশাসনের নজরে আনে।

তবে বিশেষ ভাবে ক্ষুব্ধ বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ও ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের সভাপতি রাকিব তালুকদার।

এসময় সংবাদ সম্মেলনে প্রবীন সাংবাদিক রফিক বিশ্বাস,

সাংবাদিক সেলিনা আক্তার, মফিজ উদ্দিন তালুকদার, গোলাম কিবরিয়া পলাশ, আবু সাঈদ, বায়জিত লিটন, ফজলে এলাহি ঢালী, শাহীন আলম, নাজমুল হক, শরিফুল আলম রাসেল, আলমগীর হোসেন, জিয়াউল হক নোমান, মোঃ সোহেল মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম মাস্টার সংবাদ সম্মেলনে দায়িত্বের সাথে অংশগ্রহণ করেন।

আরও উপস্থিত ছিলে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্রজনতা।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত দেলুয়ার মন্ডলকে বার বার ফোন করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সারাদেশ

‘ফরহাদকে জামাই হিসেবে পেয়ে গর্বিত, আমাদের মেয়েও কম নয়’ : পৌর জামায়াতের আমির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদা-এর বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর কাঁটাবন জামে মসজিদে জোহরের নামাজের পর পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আকদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফরহাদের মামাতো ভাই লুৎফুর রহমান জানান, উভয় পরিবারের সদস্যদের পাশাপাশি […]

নিউজ ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২৫, ২২:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদা-এর বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর কাঁটাবন জামে মসজিদে জোহরের নামাজের পর পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আকদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফরহাদের মামাতো ভাই লুৎফুর রহমান জানান, উভয় পরিবারের সদস্যদের পাশাপাশি ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের উপস্থিতিতে শান্ত ও সংক্ষিপ্ত পরিসরে আকদ সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শামসুজ্জামান হেলালীসহ উভয় পরিবারের স্বজনরা।

এসএম ফরহাদ চট্টগ্রামের সন্তান। তার বাবা মাওলানা ফোরকান চট্টগ্রামের ঐতিহ্যবাহী বায়তুশ শরফ মাদ্রাসার প্রিন্সিপাল। ফরহাদ পরিবারের বড় ছেলে এবং ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডাকসুর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

অপরদিকে কনে জান্নাতুল ফেরদৌস সানজিদা ফেনীর সোনাগাজী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম সমাজ বড়বাড়ির সন্তান। তিনি স্থানীয় জামায়াত নেতা ও ব্যবসায়ী এমদাদুল্লাহ কাজলের বড় মেয়ে। সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী এবং চাকসুর নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন।

সোনাগাজী পৌর জামায়াতের আমির মাওলানা কালিম উল্যাহ বলেন, “ফরহাদকে জামাই হিসেবে পেয়ে আমরা গর্বিত। আমাদের মেয়েও কোনো অংশে কম নয়। চাকসু নির্বাচনে ছয় হাজার ভোট পেয়ে সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচিত হয়েছে।”

উল্লেখ্য, জিএস ফরহাদের বাগদান অনুষ্ঠান ডিসেম্বরের মাঝামাঝি হওয়ার কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে পারিবারিক সিদ্ধান্তে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি […]

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে কামালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে গ্রেপ্তারকে হয়রানিমূলক দাবি করেছে আসাদুল্লাহর পরিবার। তার স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি ওই মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলেই আইনানুগভাবে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।