নেত্রকোনা প্রতিনিধি :
তামাক জনিত রোগে মৃত্যু কমাতে নেত্রকোনায় তামাক আইন শক্তিশালী করার দাবিতে অবস্থান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি নেত্রকোনা শাখা ও নব নাট্য সংঘের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শ্যমলেন্দু পাল, ভজন দাস, ইউরো আনিস, সালাহ উদ্দিন রুবেল ও রবিউল ইসলাম প্রমুখ।
ম. কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, দেশে তামাক জনিত মাদকে ভয়াবহভাবে আসক্তি বাড়ছে তরুন সমাজ। ফলে তারা যেমন বিপদগ্রস্ত হচ্ছে তেমনি সমাজ ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে করে বাড়ছে চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ। এ ভয়াবহতা থেকে তরুন সমাজকে বের করে আনতে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তামাক আইনকে শক্তিশালীকরাসহ কঠোর প্রয়োগের আহবান জানান বক্তারা।