মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব-ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌরশহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন ও পৌর শাখার আয়োজনে এ বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালী পরবর্তী পথ সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির নব নির্বাচিত সাধারন সম্পাদক মুজিবুর রহমান খসরু ও পৌর বিএনপির নব নির্বাচিত সাধারন সম্পাদক আব্দুল হাফিজ ললনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মৌলভীবাজার-১ (বড়লেখা- জুড়ী) আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী আলহাজ্ব নাসির উদ্দিন মিঠু, কাতার বিএনপির সাধারন সম্পাদক ও একই আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী শরিফুল হক সাজু, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্ঠা ও চাটার্ড একাউন্টেন্ট ডক্টর মুদাব্বির হুসেন মুুনিম, উপজেলা বিএনপির নব নির্বাচিত সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, যুগ্ন সাধারন সম্পাদক জুয়েল আহমদ, নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলার অন্যান্য নেতৃবৃন্দসহ ১০ টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি, সাধারন সম্পাদকবৃন্দ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।