নেত্রকোনা প্রতিনিধি :
নব যোগদানেরকৃত নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান সাংবাদিকদের সাথে মতবিনিময় শোভা করেছেন। সোমবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মিলনায়তনে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিকগণ জেলার বিভিন্ন ঐতিহ্য ও সমস্যার বিষয় উত্থাপন করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরীর হেলিম, সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম মোখলেসুর রহমান, সাংবাদিক কে এম সাখাওয়াত হোসেন ও আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, উপপরিচালক স্থানীয় সরকার (উপসচিব) ও নেত্রকোনা পৌরসভার পৌর প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সর্দার, সহকারী কমিশনার এম সাব্বির হাসান , সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, খলিলুর রহমান শেখ ইকবাল, এ কে এম আব্দুল্লাহ, আলপনা বেগম, ভজন দাস, সুজাদুল ইসলাম ফারাসসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনের জন্য অভিযুক্ত ব্যক্তি বক্তব্য নিয়ে সংবাদ পরিবেশন করবেন। কারো প্রতি উদ্দেশ্য প্রণোদিত না হয়ে সঠিক ও তথ্যবহুল সংবাদ প্রচার করবেন। সে সংবাদ যদি জেলা প্রশাসকের বিরুদ্ধেও যায় তাহলে কোন সমস্যা নেই। তবে কোন অসত্য ও ফেইক সংবাদ প্রকাশ করে কাউকে বিভ্রান্ত না করার আহ্বান জানান তিনি।