ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে আগামী ৭ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকছে না।
সোমবার এ আদেশ দেন চেম্বার আদালত। এর আগে বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন হওয়ার কথা আগামী ৯ সেপ্টেম্বর। আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, রিট আবেদনকারী ও শিবির প্যানেলের জিএস প্রার্থী ফরহাদকে সব ধরনের প্রমাণসহ নির্বাচনি ট্রাইব্যুনালে অভিযোগ জানাতে হবে। অভিযোগ গ্রহণ করে সব পক্ষের শুনানি নিয়ে আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে চেম্বার আদালতের আদেশে কার্যত নির্বাচনের পথে আর কোনো আইনি বাধা রইল না।