ইসরায়েলি অবরোধ ভাঙতে স্পেনের বার্সেলোনা বন্দর থেকে রোববার (৩১ আগস্ট) যাত্রা শুরু করেছে নৌ অভিযান ‘ফামিলিয়া’। বিকেল ৩টা ৩০ মিনিটে যাত্রা শুরু করা এই অভিযানের মূল লক্ষ্য হলো গাজার ওপর ইসরায়েলের অবৈধ অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
নৌযাত্রার সময় বন্দরে হাজারো কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। অভিযাত্রীরা জানান, এ নৌ অভিযান শুধু সহায়তা নয়, ফ্যাসিস্ট ইসরায়েলের দমননীতির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক।
যাত্রার আগে সুইডিশ কর্মী ও পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ ইসরায়েলের গণহত্যামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “ইসরায়েল তাদের গণহত্যার উদ্দেশ্য স্পষ্ট করেছে। তারা প্যালেস্টিনিয়ান জাতিকে ধ্বংস করতে চায়, গাজা স্ট্রিপ দখল করতে চায়।” থুনবার্গ আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে আঙুল তুলে বলেন, “যেসব সরকার আন্তর্জাতিক আইন রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, তারাও এই অপরাধে দায়ী।”
অভিযানে আরও কয়েকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব অংশ নিয়েছেন। তারা এক কণ্ঠে জানান, এই যাত্রা নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর একটি শক্তিশালী বার্তা।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?