নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি ডা: আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী নির্বাচিত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভোট গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এম এ আউয়াল সেলিম জানান, শনিবার বিকাল থেকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরুর পরে ভোট গ্রহণ শুরু হয়। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয় রাত সাড়ে ১১টায়।
সম্মেলনের নির্বাচনে মোট ১৪৯৫ জন ভোট দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ৯টি ভোট ও সাধারণ সম্পাদক পদে ১০টি ভোট বাতিল হয়েছে। সভাপতি পদে ডা: আনোয়ারুল হক পান ১হাজার ২৭৫ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্ধি এডভোকেট মাহফুজুল হক পান ২১১ ভোট।
সাধারণ সম্পাদক পদে ড. রফিকুল ইসলাম হিলালী ৭৪৬ ভোট পান ও তার নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুল্লাহ আল মামুন খান রনি পেয়েছেন ৭২১ ভোট। এছাড়াও একই পদে এসএম মনিরুজ্জামান দুদু পেয়েছেন ১৮ ভোট।