বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে জেলা দল গঠনের লক্ষ্যে অনূর্ধ্ব–১৪, অনূর্ধ্ব–১৬ ও অনূর্ধ্ব–১৮ বয়সভিত্তিক ক্রিকেটার প্রাক-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে বড়লেখার এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল কলেজ মাঠে দিনব্যাপী এ কার্যক্রম সম্পন্ন হয়।
প্রাক-বাছাই কার্যক্রম পরিচালনা করেন মৌলভীবাজার জেলা কোচ রেজওয়ান মজুমদার রুমন ও সহকারী কোচ সৈয়দ সুফি মাহমুদ রিন্টু। এতে অংশ নেয় ৮০ জনেরও বেশি তরুণ ক্রিকেটার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন, জুড়ি কোয়াবের সভাপতি আব্দুল আউয়াল, কোয়াব কর্মকর্তা রাসেল আহমদ,
বড়লেখা কোয়াবের অতিরিক্ত সাধারণ সম্পাদক শেহনাজ আহমদ, সহ-সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, সহ-দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদসহ বড়লেখা উপজেলা দলের খেলোয়াড় শাকিল আহমদ, জাহান চৌধুরী ও নয়ন আহমদ প্রমুখ।
কোয়াব বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন বলেন,
“কোয়াব সবসময় বয়সভিত্তিক ক্রিকেটারদের জন্য কাজ করে আসছে। এখান থেকেই আগামী দিনের এবাদত, শাহনাজদের মতো প্রতিভাবান ক্রিকেটার তৈরি হবে।”
উক্ত প্রাক-বাছাই কার্যক্রমের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা উপজেলা শাখা।