সানজিদা খানম ঊর্মি, গবি সংবাদদাতা:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের তত্ত্বাবধানে তত্বীয় জ্ঞানের বাস্তবিক প্রয়োগের উদ্দেশ্য ১২তম ব্যাচের শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে জেনট্রি ফার্মসিউটিক্যালস্ পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) জেনট্রি ফার্মসিউটিক্যালস্ ও গবির কৃষি অনুষদের সহযোগিতায় একাডেমিক-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন স্থাপনের নিমিত্তে এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
লাইভস্টক এক্সটেনশন কোর্সের অংশ হিসেবে ভেটেরিনারি অনুষদের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা এ শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন। সফরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক ড. মাহমুদা উম্মে রায়হান।
এ বিষয়ে ভেটেরিনারি অনুষদের ১২তম ব্যাচের শিক্ষার্থী মারুফ রেদোয়ান বলেন, “আমি ওষুধ তৈরির প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণের ধাপ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। তাদের বিভিন্ন ঔষধের ব্যাপারে বিস্তারিত জানতে পেরেছি। বিশেষজ্ঞদের কাছ থেকে ভেটেরিনারি মেডিসিনের কার্যকারিতা ও পশুপালন খাতে এর গুরুত্ব সম্পর্কে সরাসরি শোনা আমার জ্ঞানকে সমৃদ্ধ করেছে।”
তিনি আরো বলেন, “আমি বিশ্বাস করি এই ভিজিট আমার ভবিষ্যৎ শিক্ষা ও কর্মক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা কাজে লাগাতে সহায়ক হবে। এ ধরনের উদ্যোগ আমাদের মতো শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই দক্ষতা বৃদ্ধির কাজে সার্বিক সহায়তা করায় আমার সন্মানিত শিক্ষক এবং জেনট্রি ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধিদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।”
জেনট্রি ফার্মসিউটিক্যালসের জেনারেল ম্যানেজার ডা.এম এ ইব্রাহিম খলিল বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞ। তারা শিক্ষার্থীদের আমাদের এই কোম্পানি পরিদর্শনের সুযোগ করে দিয়েছেন। জেনট্রি ফার্মসিউটিক্যালস্ সবসময় শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”
কৃষি অনুষদের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. মাহমুদা উম্মে রায়হান জেনট্রি ফার্মসিউটিক্যালসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আজকের এই দিনটা এই ব্যাচের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
আমি সবসময় চাই, ওরা যেন ব্যবহারিক ক্লাস রিলেটেড যত ভিজিট আছে, এই গুলোর মাধ্যমে ওদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারে। যাতে করে ওদের থিওরি বা ব্যবহারিক কোন দিক দিয়ে জ্ঞানের ঘাটতি না থাকে।”
উল্লেখ্য, ভবিষ্যতে আরও দৃঢ় সম্পর্ক স্থাপনের লক্ষ্যে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের পক্ষ থেকে বেঙ্গল মিট কর্তৃপক্ষকে একটি সম্মাননা স্মারক উপহার হিসেবে প্রদান করা হয়।